রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে অর্জুন-মালাইকা
spot_img
spot_img

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে অর্জুন-মালাইকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জন নতুন নয়! কয়েকদিন হল বলিউড তারকা অর্জুন কাপুর-মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। এবার আগুনে জল ঢেলে দিয়ে রবিবাসরীয় ‘লাঞ্চ ডেটে’ দেখা গেল অর্জুন-মালাইকাকে।

রোববার দুপুরে মুম্বাইয়ের এক রেস্তরাঁ থেকে হাত ধরে বেরতে দেখা যায় জুটিকে। মালাইকার পরনে সাদা হাইওয়েস্ট কোঅর্ড সেট। আর অর্জুন চিরাচরিতভাবে ধরা দিলেন প্রিয় কালো পোশাকে। তাদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের কিছুদিন পর থেকেই অর্জুন ও মালাইকার প্রেমের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। বয়সে ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে বিস্তর চর্চাও হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি।

শোনা যায়, গত বছর বান্দ্রায় মালাইকার বাড়ির পাশে ২০ কোটির একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অর্জুন। চলতিবছরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা গিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments