শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় সেল প্রেসার: লেনদেন বেড়েছে
spot_img
spot_img

শেষ বেলায় সেল প্রেসার: লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৮ আগস্ট, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১৯.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯.৬৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৩৪টি শেয়ার ১ লাখ ৩৪ হাজার ৬০৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ৯ লাখ ৩১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৮.২৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২১টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয় ১৮০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৬.৩৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৮৬ লাখ ৭২ হাজার ৯৩৩টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২৭ কোটি ৪৯ লাখ ২২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১২ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৭.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬২৫.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৭১ লাখ ২৭ হাজার ৯৫৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ৫৯১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৩৬৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments