ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় র্কার্যদিবস সোমবার, ২৮ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮১টি কোম্পানির মোট ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৩৫৬টি শেয়ার ৩৯ কোটি ৩৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইস্টার্ন ব্যাংক লিমিটেড ৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ফরচুন সুজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক, সোনালী পেপার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিলভা ফার্মা এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments