ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৩১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ডেফোডিল কম্পিউটারস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৬.৪৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮০ টাকা ৮০ পয়সা। এদিকে আরডি ফুড লিমিটেড ২.০১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১.৯৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- আল-হাজ্ব টেক্সটাইল, ইনটেক, আরামিট, পূবালী ব্যাংক, ইয়াকিন পলিমার, শ্যামপুর সুগার মিলস এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments