
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: দরপতন থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৬ শতাংশ বা ৯২.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৮২৭.৩৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩২ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৪৫ শতাংশ বা ১৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৩০.০১ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৫০ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২০৭.৬৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৯০ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৭৬ শতাংশ বা ৮৯.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯৯১.৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ১.০৭ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: শেষ কার্যদিবসে দরপতন হলেও সপ্তাহজুড়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১.৩৩ শতাংশ বা ৮৩.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৫৭.৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.০৩ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৮০.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫২৮.১৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৬৩ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৪ শতাংশ বা ৪২.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০০৭.১৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৯ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ১৬০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৭২৬.৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.১৫ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: ইউরোপ ও আমেরিকার শেয়ারবাজারের চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ১৬০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৩০৬.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯১ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ২৪৮.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৩৭৩.১২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩৫ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ২.০১ শতাংশ বা ৬২.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৫২.৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৮২ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ১৭৭.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৬০২১.৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৪২ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ১৬.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৫২.৯৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু





























Recent Comments