ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭৭ টাকা ৭০ পয়সা। এদিকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর ৩ টাকা ৭০ পয়সা বা ৭.৩৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১০ টাকা বা ৬.৬০ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এম্বি ফার্মাসিউটিক্যালস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments