
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে্
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০১ টাকা ০১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ০৫ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments