বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণডিএসই’কে ছাড়িয়ে রেকর্ড করলো সিএসই
spot_img
spot_img

ডিএসই’কে ছাড়িয়ে রেকর্ড করলো সিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের এই প্রথম দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ছাড়িয়ে বেশি লেনদেন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪০ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ ডিএসই’র চেয়ে সিএসইতে ১৬ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

জানা গেছে, আজ উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮১.৫২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ১.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২১.০৪ পয়েন্টে, ১৩৩৬.১২ পয়েন্টে এবং ৭৯০.২১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি ৭৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৮ লাখ টাকার। মোট ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩৬টির এবং ২১৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩১০.৭০ পয়েন্টে। সিএসইতে আজ ১০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ২৩টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৯ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ১১৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments