
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ সীড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৭ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০১ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments