সোমবার, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহৃদয় খানের ‘পিছুটান’
spot_img
spot_img

হৃদয় খানের ‘পিছুটান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রকাশ হয়েছে তারকা কণ্ঠশিল্পী হৃদয় খানের নতুন গান ‘পিছুটান’। গতকাল এ শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘হৃদয় খান’-এ মুক্তি পেয়েছে গানটি। ‘যতবার ভাবি ভুলে যাব সবি/ তারও বেশি মায়ার টান/ তুমি তুমি করে যাব আমি মরে/ বলো না এ কোন পিছুটান’– এ রকম কথার গানটি লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই।

নতুন গান প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘শফিক চাচা [শফিক তুহিন] সবসময় অসাধারণ লেখেন। ১২ বছর পর তাঁর লেখা গান করেছি। আমরা একসঙ্গে বসলে অল্প সময়ে যে কোনো ভালো গান বানিয়ে ফেলতে পারি। গানটি করার আগে শ্রোতারা এই সময়ে কী ধরনের গান শুনতে চান, তা নিয়ে দু’জন কথা বলেছি। সেটিকে প্রাধান্য দিয়ে আমাদের চাচা-ভাতিজার এ গান। দুই সপ্তাহ আগে রেকর্ডিং করা গানটি ইতোমধ্যে বেশ কিছু কনসার্টে গেয়েছি। সেখানে দেখলাম শ্রোতারা গানটি ভালোভাবেই নিয়েছেন। আশা করছি, সব ধরনের শ্রোতার এটি ভালো লাগবে।

এটি ছাড়াও নতুন বেশ কয়েকটি গানের কাজ শেষ করেছেন হৃদয় খান। যেগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে তাঁর ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘সম্প্রতি বেশ কিছু নতুন গান তৈরি করেছি। শ্রোতাদের পছন্দ হবে গানগুলো। এখন থেকে প্রতি মাসেই নতুন গান প্রকাশ করার কথা ভাবছি। গান করলেই যে সঙ্গে ভিডিও থাকতে হবে, আমি তা মনে করি না। গান ভালো হলে ভিডিও ছাড়াই শ্রোতারা তা গ্রহণ করেন বলে আমি মনে করি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments