ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এছাড়া চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য বছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৫৬ পয়সা।
কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৬৮ পয়সা।
চলতি বছরের ৩১ মার্চ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫৬ পয়সা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩৭ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৪১ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ৩০ জুলাই নির্ধারণ করা হয়েছে।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments