ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের বন্ড ইস্যুর মেয়াদ বেড়েছে। কোম্পানিটির ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরিড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিএসইসি কোম্পানিটির বন্ডে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বাড়িয়েছে। এছাড়া বন্ড ইস্যুর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। জানা গেছে, এই বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬ শতাংশ এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডের মেয়াদ ৫ বছর।
আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ডের টাকায় ইফাদ অটোস তাদের সহযোগী কোম্পানি ইফাদ মাল্টি প্রোডাস্টস লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ করবে এবং নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments