ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৪.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৩.৮০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার ১১টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৩০৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ০১ লাখ ৫৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮২.৭৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয় ১৫৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ২৫৫টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯৭২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪১ কোটি ২৭ লাখ ০৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০ শতাংশ বা ১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮২.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৫৩৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৭৫২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৭৩৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments