ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এ্যাপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪২৭ টাকা ১০ পয়সা। এদিকে আরামিট লিমিটেড দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৬.১১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং নিটল ইন্স্যুরেন্স লিমিটেড ২ টাকা ১০ পয়সা বা ৪.৮৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এ্যাপেক্স ফুটওয়ার, এ্যাপেক্স স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments