ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৭.৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭৫ টাকা ২০ পয়সা। এদিকে দেশবন্ধু পলিমার লিমিটেড দর ২ টাকা বা ৭.৩৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বীচ হ্যাচারি লিমিটেড ২ টাকা ৩০ পয়সা বা ৫.৩৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইনটেক, আরামিট সিমেন্ট, ইয়াকিন পলিমার, ডেফোডিল কম্পিউটারস, লিব্রা ইনফিউশনস, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments