ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৪ কোটি ৬৮ লাখ ০৩ হাজার টাকার। এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ২১ কোটি ৩৭ লাখ ০৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, এইচ আর টেক্সটাইল, খান ব্রাদাস, এ্যাপেক্স ফুডস এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments