
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪ টাকা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ২.৫৯ টাকা আয় ছিল।
এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৬৪ পয়সা।
আগামী ৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments