শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেয়ারবাজারে টানা পতন: মুক্তির অপেক্ষায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

শেয়ারবাজারে টানা পতন: মুক্তির অপেক্ষায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬১.৭১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৯০ লাখ ১০ হাজার ৩৬৮টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৭২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬২.৭৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয় ১৬৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.১২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ২৮০টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৪৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৫০ কোটি ৯৮ লাখ ৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬১ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৯.২১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৩১.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ১৯৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৪৩৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ২৪ লাখ ৪ হাজার ২৪০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments