শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতাদের জন্য আমার অন্তরভরা অভিশাপ: মাহি
spot_img
spot_img

তাদের জন্য আমার অন্তরভরা অভিশাপ: মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সিনেমার চেয়ে সংসার ও রাজনীতি নিয়েই এখন বেশি আলোচনায় তিনি। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই নায়িকা। ব্যক্তিগত ও কাজ সংক্রান্ত নানা তথ্য এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। এবার ফেসবুক স্ট্যাটাসে দুই ব্যক্তিকে নিয়ে ক্ষোভ ঝারলেন মাহি। তবে সেই দুজনের নাম উল্লেখ করেননি ‘অগ্নি’খ্যাত নায়িকা।

সম্প্রতি মাহিয়া মাহি বলেন, ‘আমি কোনোদিন কাউকে সজ্ঞানে অভিশাপ দেইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুণ পরিণতি দেখেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে যারা দেখতে অবিকল মানুষের মতোই; তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ।

শেষ সেজদায়ও আল্লাহর কাছে দুই ব্যক্তির কঠিন পরিণতি দেখতে চান মাহি। পোস্টে তা উল্লেখ করে মাহি লিখেছেন, ‘এই ছোট্ট জীবনে আমার কোন একটা ভাল কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভাল কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সেজদাতেও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব। আমি জানি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেবেন না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজেন, তারা আর যাই হোক আল্লাহকে পাবেন না।

মাহি তার এই লেখাটা টাইমলাইনে রেখে দিয়েছেন। যেদিন তাদের কঠিন পরিণতি দেখবেন সেদিন লেখাটি আবার শেয়ার করবেন বলেও জানান তিনি। তবে ‘রহস্যময়’ দুজন ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানাননি মাহি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments