সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন অব্যাহত: নিষ্ক্রিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতন অব্যাহত: নিষ্ক্রিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৯ অক্টোবর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১০.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৯.৬০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩১.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৬৭৮টি শেয়ার ৯১ হাজার ৬২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২৪.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৭.২৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয় ১৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৯০০টি শেয়ার ১ লাখ ৬ হাজার ১৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৮ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৭০.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৩১৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৩০৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments