ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানির মোট ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৮০২টি শেয়ার ৮১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটি ৪২ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৯ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ন্যাশনাল ব্যাংক ৬ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এমারেল্ড অয়েল, সোনালী পেপার, ব্রাক ব্যাংক, পাওয়ার গ্রীড, খান ব্রাদার্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments