ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ২০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৯ টাকা। এদিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৬ টাকা বা ৯.৭২ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৬৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ন্যাশনাল টি, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ওআইমেক্ম ইলেকট্রোডস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং আরামিট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments