রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকৌটালীপাড়ায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন
spot_img
spot_img

কৌটালীপাড়ায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার, ১১ অক্টোবর ২০২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বানীয় স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আহম্মদ হোসেন চৌধুরী। পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৌটালী পাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, পিঞ্জুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, কুশলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম, হিরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আলম পান্না এবং ঘাঘর বাজার বণিক সিমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া।

সভাপতির বক্তব্যে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ব্যাংকিং সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াটাই আমাদের লক্ষ্য। এই শাখা থেকে গ্রাহকরা সকল আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। অনুষ্ঠানে ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন -সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৌটালীপাড়ার ঘাঘরবাজার উপ-শাখায় সব ধরণের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমা, এ-চালানের মাধ্যমে সরকারী বিভিন্ন সেবার ফি আদান-প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments