রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ১ টাকা ৩০ পয়সা আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৮২ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।

এ্যাপেক্স ট্যানারি লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ৮২ পয়সা আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সা।

আগামী ১১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর, ২০২৩।

মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ এবং ৩২ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ১ টাকা ৫৯ পয়সা আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৪ টাকা ৩৯ পয়সা।

আগামী ২৯ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ নভেম্বর, ২০২৩।

ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ৯ টাকা ২১ আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ৪৭ পয়সা।

আগামী ০৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর, ২০২৩।

দি পেনিনসুলা চিটাগং লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ১৯ পয়সা আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৮৮ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর।

বিএসআরএম স্টিলস লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ৮ টাকা ৭২ পয়সা আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৩ টাকা ৩২ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ১০ টাকা ৩৪ পয়সা আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪০ টাকা ৪৬ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ নভেম্বর, ২০২৩।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments