ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫২টি কোম্পানির মোট ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭৫০টি শেয়ার ৫৯ কোটি ৪১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটি ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ট্রাস্ট ইসলামী ব্যাংক ১৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটিড ৭ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এনআরবিসি ব্যাংক, সোনালী পেপার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments