
ডেইলী শেয়ারবাজার ডেস্ক:
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় বেড়েই চলছে মহামামী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত (৮জুলাই) ২১২ জনের দেহে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে মৃত্যুবরন করেছেন ১১ জন ও সুস্থ হয়েছেন ৫৮ জন রোগী। সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব উত্তর উপজেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত (৮জুলাই) শনাক্ত ৭৪ জন। তার মধ্যে মৃত্যুবরন করেছেন ৮ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন রোগী।
মতলব দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত (৮জুলাই) শনাক্ত ১৩৮ জন। তার মধ্যে মৃত্যুবরন করেছেন ৩ জন ও সুস্থ হয়েছেন ৩৯ জন রোগী।
আজ বুধবার(৮ জুলাই) মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়নি।
চাঁদপুর জেলায় প্রথম রোগী শনাক্ত হয় মতলব উত্তরে। সুজন নামে এক জামাই নারায়নগঞ্জ থেকে করোনা ভাইরাস বহন করে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত বলেন, ঢাকা ও নারায়নগঞ্জ এ উপজেলার কাছাকাছি হওয়ায় এ এলাকার মানুষ ঝুকিঁতে থাকে বেশি। এ এলাকার প্রথম শনাক্তকারী রোগী নারায়নগঞ্জ থেকে আসা। তিনি বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ আক্রান্ত ব্যক্তিদের পরিবারের ও লকডাউন পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।























Recent Comments