ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩১ টাকা ৯০ পয়সা। এদিকে দেশবন্ধু পলিমার লিমিটেডের দর ৩ টাকা ৫০ বা ৯.৩৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ফাইন ফুডস লিমিটেডের ১০ টাকা ৮০ পয়সা বা ৮.৭৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ওআইমেক্ম ইলেকট্রোডস, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিব্রা ইনফিউশনস, রেনউইক যঞ্জেশ্বর, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments