ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিথীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সি ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৬ কোটি ১৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৫ কোটি ৭৭ লাখ ৩ হাজার টাকার। এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৩ কোটি ৫৮ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments