সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedসুরক্ষিত পেনড্রাইভ এল: খুলবে আঙুলের স্পর্শে
spot_img
spot_img

সুরক্ষিত পেনড্রাইভ এল: খুলবে আঙুলের স্পর্শে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সবচেয়ে সুরক্ষিত পেনড্রাইভ বাজারে এল। এই পেনড্রাইভ খুলবে আঙুলের স্পর্শে। অর্থাত্ এর নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই পেনড্রাইভ এনেছে লেক্সার। নতুন পেনড্রাইভের মডেল লেক্সার জাম্প ড্রাইভ এফ ৩৫। এই পেনড্রাইভে রয়েছে ইউএসবি ৩.০ সাপোর্ট। যার সাহায্যে আপনি ৩০০ এমবিপিএস স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবেন। এতে অন্তত ১০টি ফিঙ্গারপ্রিন্ট আইডি সাপোর্ট করবে। তিন বছরের লিমিটেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই ইউএসবি ড্রাইভের সঙ্গে।

সুরক্ষিত পেনড্রাইভ এল, খুলবে আঙুলের স্পর্শে

৩২ জিবি এবং ৬৪ জিবি-এই দুই স্টোরেজ অপশনে পাওয়া যাবে। দাম যথাক্রমে ৪৫০০ এবং ৬০০০ রুপি। পেনড্রাইভটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ইউএসবি ড্রাইভটিতে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন দেওয়া হয়েছে। মূলত, ডেটার নিরাপত্তার জন্যই এই ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তিটি দেওয়া হয়েছে।

ইউএসবি ড্রাইভটি তার ব্যবহারকারীদের বিভিন্ন স্পর্শকাতর তথ্যগুলি ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশনের মাধ্যমে সুরক্ষিত রাখবে। যে কেউ এই পেনড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন না। কেবল অথরাইজড লোকজনই এই ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন এই ইউএসবি ডিভাইসটি সেটআপ করাও খুব সহজ। এটি ব্যবহার করতে আলাদা করে কোনো সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করার দরকার হবে না। ইউজাররা খুব সহজেই ড্রাইভে প্লাগ-ইন করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথেন্টিকেট করতে পারবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এমআর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments