শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাড়ছে লেনদেন: গতির অপেক্ষায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

বাড়ছে লেনদেন: গতির অপেক্ষায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৭ অক্টোবর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১৫৯টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬৩৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫.১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয় ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৪২ লাখ ৬ হাজার ৮৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৮১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭৬ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৯.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬০.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৯৮১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৬৩৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments