বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ১০ কোটির বেশি লেনদেন করতে হলে জামানত রাখতে হবে: মূলধন বৃদ্ধির শর্তারোপ
spot_img

১০ কোটির বেশি লেনদেন করতে হলে জামানত রাখতে হবে: মূলধন বৃদ্ধির শর্তারোপ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বর্তমান ট্রেকহোল্ডাররা যদি তাদের ফ্রি লিমিট ১০ কোটি টাকার বেশি লেনদেন করতে চান, তাহলে ডিএসইতে বাড়তি টাকা অথবা শেয়ার জামানত রাখতে হবে। এছাড়া আগামী ২ বছরের মধ্যে ট্রেকহোল্ডারদের ন্যূনতম মূলধন ১০ কোটিতে উন্নীত করার নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান ট্রেকহোল্ডার বা ব্রোকারহাউজগুলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ডিএসইতে ৮৭ টি ব্রোকারহাউজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩ কোটি টাকার কম। এত কম টাকার মূলধন নিয়ে বিনিয়োগকারীদের অনেক টাকার তহবিল সামলান তারা। তাই মূলধন বাড়িয়ে ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসইর পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, আগামী ২০২১ সালের ৩০ জুনের মধ্যে প্রতিটি ব্রোকারহাউজকে পরিশোধিত মূলধন কমপক্ষে ৫ কোটি টাকায় উন্নীত করতে হবে। আর পরের অর্থবছরে তথা ২০২২ সালের ৩০ জুনের মধ্যে মূলধন বাড়িয়ে করতে হবে ১০ কোটি টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./র

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments