ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৫ অক্টোবর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২২.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮২.৪৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির , কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ১৩৬টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ২৬৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৮৩ লাখ ২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৭৭.৮৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬১.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৬.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৭টির , কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয় ১৫৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৫৬টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৮৬৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৩৮ কোটি ৭৩ লাখ ১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪০ কোটি ১০ লাখ ১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬০২.০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ২৫১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১২৭ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.
































Recent Comments