ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির মোট ৮৫ লাখ ৩৬ হাজার ৭১৪টি শেয়ার ২২ কোটি ২১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় কেডিএস এক্সেসরিস লিমিটেড ২ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং পাওয়ার গ্রীড লিমিটেড ১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সোনালী পেপারের ১ কোটি ৬ লাখ ৪৯ হাজার, বেক্সিমকোর ১ কোটি ৪ লাখ ১০ হাজার, মাইডাস ফাইন্যান্সের ৯৬ লাখ ৫২ হাজার, সাউথইস্ট ব্যাংকের ৯৩ লাখ ৭৫ হাজার, বিএটিবিসির ৯০ লাখ ৯ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯০ লাখ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments