ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স।

৩১ মার্চ শেষ হওয়া অনিরীক্ষিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৪ পয়সা (রিস্টেটেড)। যা গত বছরের একই সময় ছিল ১৮ পয়সা (রিস্টেটেড)।
কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ১ পয়সা (রিস্টেটেড)। যা গত বছরের একই সময় ছিল ৪৫ পয়সা (রিস্টেটেড)।
৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সা।
এদিকে ৩০ জুন শেষে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩০ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ১ টাকা ১৪ পয়সা।
অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৪ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ১ টাকা ৩৩ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫৩ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ১ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম























Recent Comments