মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা বৃদ্ধি ১৫ শতাংশ
spot_img
spot_img

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা বৃদ্ধি ১৫ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিটি ব্যাংকের ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আজ (৩০ অক্টোবর) অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৩ এই নয় মাসে ব্যাংকটির সম্মিলিত কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৫% বেশি। গতবছর একই সময়ে এই মুনাফা ছিল ৩৩১ কোটি টাকা। এ কারণে সিটি ব্যাংকের সম্মিলিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯ পয়সা, যা ২০২২ সালের একই মেয়াদে ছিল ২ টাকা ৭০ পয়সা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক বিস্তারিতভাবে বর্ণনা করেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ, ডিএমডি ও চিফ রিস্ক অফিসার মেসবাউল আসীফ সিদ্দিকী, ডিএমডি ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি বিশেষ করে টেকসই ও সবুজ অর্থায়ন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments