ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৩ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) শেয়ার প্রতি কোম্পানিটির ৩ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৫৬ পয়সা।


































Recent Comments