ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৯ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে ২ নভেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২৭ কোটি ২৩ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯৮ কোটি ২৬ লাখ ০১ হাজার টাকা লেনদেন হয় এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমটেড ৯৫ কোটি ৫৭ লাখ ০১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- জেমিনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মনোস্পুল পেপার, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বীচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments