ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৫ টাকা ৪০ পয়সা। এদিকে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের দর ৯.৬২ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং আর. এন. স্পিনিং মিলস লিমিটেডের ৯.৫৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এম্বি ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন লুব্রিকেন্টস, সি পার্ল বিচ রিসোর্ট, এমারেল্ড অয়েল, মুন্নো এগ্রো, ন্যাশনাল টি কোম্পানি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments