ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৭ টাকা ৯০ পয়সা। এদিকে অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের দর ১ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খুলনা প্রিন্টিং, খান ব্রাদাস, এ্যাপেক্স ফুটওয়ার, বাংলাদেশ মনোস্পুল পেপার, ওয়েস্টান মেরিন, হাক্কানী পাল্প এবং এম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments