ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৪ কোটি ৯৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩১ কোটি ৬৯ লাখ ৬ হাজার টাকার। এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৫ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ মনোস্পুল পেপার, বীচ হ্যাচারি, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments