মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুক্তির আগেই রেকর্ড গড়ল ‘টাইগার ৩’
spot_img
spot_img

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘টাইগার ৩’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখ খান। এবার আসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল আলোচিত সিনেমা ‘টাইগার ৩’। নতুন খবর হল- ভারতের কয়েকটি শহরে স্পাই-অ্যাকশন ঘরানার সিনেমাটির অগ্রিম বুকিং শুরুর পর প্রথম দিনেই ১ কোটি রুপির বেশি টিকিট বিক্রি হয়েছে।

স্যাকনিল্ক জানিয়েছে, দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে শীর্ষে এখন ‘টাইগার থ্রি’। এরমধ্য দিয়ে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। সোমবার (৬ নভেম্বর) বিকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৬৮টি। যার মূল্য ৪ কোটি ৭৭ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন। আবার শোনা যাচ্ছে, এই সিনেমায় দেখা যেতে পারে সুপারস্টার হৃতিক রোশানকে।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।

শুক্রবার নয়, ‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রবিবার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয় বলে খবর। আর তাতে বেশ লাভই হচ্ছে।

মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান-ক্যাটরিনা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান, আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাকে দেখা যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments