মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণথমকে আছে শেয়ারবাজার: পুঁজি সংকটে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

থমকে আছে শেয়ারবাজার: পুঁজি সংকটে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৭ নভেম্বর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৭.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৬.৬৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির , কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৪৯৮টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ১৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৭৭.৬৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৩.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬টির , কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয় ১৬২টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ২৬০টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৫৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫০ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৯.০০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯৫.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৮০ লাখ ৪ হাজার ৯৩৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৭৪৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ২০ লাখ ৪০ হাজার ১৮৮ টাকা।

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments