ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০২ টাকা ০৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ টাকা ১৪ পয়সা।
আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৯১ টাকা ২৮ পয়সা এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০২ টাকা ৩৩ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments