সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণনেতিবাচক শেয়ারবাজারে গতিহীন লেনদেন
spot_img
spot_img

নেতিবাচক শেয়ারবাজারে গতিহীন লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৯ নভেম্বর, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৪.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭১.৮৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৭.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির , কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫২৫টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৮৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪১ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৭৩.৭৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২৯.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৫টির , কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয় ১৫৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৪.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৭৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৬ কোটি ০২ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৬ কোটি ৬১ লাখ ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯৩.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৫৫২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮৩৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৭১৯ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments