শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই আলু-পেঁয়াজে
spot_img
spot_img

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই আলু-পেঁয়াজে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে প্রায় সবধরনের সবজির। গত এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে এখনো ভোক্তাদের জন্য বড় অস্বস্তি আলু ও পেঁয়াজের দর নিয়ে। অস্বস্তি রয়েছে চাল ও চিনির দর নিয়েও। আর মাত্র কিছু দিন পর বাজারে নতুন ধান উঠবে। কিন্তু তার আগে মোটা ও মাঝারিমানের চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দাম বাড়ার এ তথ্য পাওয়া যায়।

সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজ-আলুতে স্বস্তি নেই

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে অনেক পণ্যের দাম কমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, গত অক্টোবর মাসে খাদ্যমূল্যস্ফীতি হয়েছে ১২.৫৬ শতাংশ। যা গত ১১ বছর ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। গত তিন মাস ধরেই খাদ্যমূল্যস্ফীতি ১২ শতাংশের বেশি। খাদ্যমূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

বেড়েছে চালের দাম-
আর অল্প কিছু দিনের মধ্যেই দেশের হাটবাজারগুলোতে নতুন বোরো ধান উঠবে। কিন্তু গত এক মাসের ব্যবধানে বাজারে মোটা ও মাঝারিমানের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে মোটা চাল ইরি/স্বর্ণা ৫২ থেকে ৫৪ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নাজিরশাইল ও মিনিকেট মানভেদে ৬৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে কাওরানবাজারের একজন খুচরা চাল ব্যবসায়ী বলেন, এখনতো চালের মৌসুম শেষের দিকে। তাই দাম কিছুটা বেড়েছে। তবে আগামী এক/দেড় মাসের মধ্যে নতুন ধান, চাল বাজারে উঠবে। তাই নতুন করে আর চালের দাম বাড়বে না। এদিকে চালের পাশাপাশি চিনির দামও বেড়েছে।

গতকাল খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি ১৪০ থেকে ১৪৫ টাকা বিক্রি হয়। যা এক সপ্তাহ আগে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। এছাড়া, খুচরা বাজারে প্যাকেটজাত চিনি ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। যা সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি। সরকার খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি ১৩০ টাকা ও প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা নির্ধারণ করেছে। তবে তা কার্যকর হয়নি।

চড়া আলু ও পেঁয়াজের দাম-
সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও আলু ও পেঁয়াজের দাম এখনো চড়া। প্রতি কেজিতে ১০ টাকা দাম কমলেও এখনো খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। অথচ সরকার খুচরা বাজারে বিক্রির জন্য প্রতি কেজি আলুর দর ৩৬ টাকা নির্ধারণ করে দিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ২ হাজার ৭০০ টন। যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ফলে বাজারে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না। এছাড়া পেঁয়াজ নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে ভোক্তাদের। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা ও দেশি পেঁয়াজ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments