রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারোববার ভোরে ঢাকার ফ্লাইট ধরবেন রিয়াদরা
spot_img
spot_img

রোববার ভোরে ঢাকার ফ্লাইট ধরবেন রিয়াদরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের দেড় মাসের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। ২৭ সেপ্টেম্বর বড় স্বপ্ন বুনে গৌহাটি গিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে যাত্রা সমাপ্ত হয়েছে।

সেমিফাইনালের স্বপ্ন বুনে বিশ্বকাপে গেলেও এই দেড় মাসে তেমন ভালো খবর দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে জয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচে বড় বড় হার দেখে বাংলাদেশ দল। শেষ ম্যাচের আগেরটিতে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

হতাশার ওই বিশ্বকাপ শেষ করে রোববার দেশে ফিরবেন ক্রিকেটাররা। বিসিবির দেওয়া খবর অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাটার্ড বিমানে রোববার সকাল ৯টা নাগাদ দেশে পৌঁছাবেন ক্রিকেটার।

ওই হিসেবে রোববার ভোরে পুনে থেকে দেশে ফেরার বিমান ধরবেন রিয়াদ-মুশফিক-শান্তরা। ইনজুরির কারণে সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি তাই আগেই দেশে ফিরে এসেছেন।

বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে আটে আছে। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আটে থাকতে হবে বাংলাদেশের। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও নেদারল্যান্ডস। ওই ম্যাচে ডাচরা হারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments