ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৪টি কোম্পানির মোট ৩৩ লাখ ৪০ হাজার ৪৭১টি শেয়ার ১৯ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ব্র্যাক ব্যাংক লিমিটেড ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং এসিআই ফর্মুলেশনস ১ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ইনডেক্স আগ্রো, এ্যাপেক্স ফুটওয়্যার, ফাইন ফুডস, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments