সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
spot_img
spot_img

দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন।

ঘোষিত তপশিলকে তামাশা দাবি করে একে প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা কয়েকটি দল। তপশিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বেশ কয়েকটি দল। এমন প্রেক্ষাপটে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments