ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৬ নভেম্বর, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৭.১৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৮.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির , কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৯৫২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৭৬ লাখ ০৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৫৮.১৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬০.১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১২০.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬টির , কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয় ১৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.২২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৮৬০টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৬২০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৪৫ কোটি টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮৪ কোটি ২৩ লাখ ৯৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪১.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ১২ লাখ ৭৩১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫০ লাখ ২২ হাজার ১৫২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৪২১ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments