ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তান জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট খেলবে সেখানে। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে খেলবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।

ওই দুই সিরিজে পাকিস্তানের কোচিং স্টাফের ডিরেক্টর অর্থাৎ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ। তিনি এর আগে পিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন মিকি আর্থার। তিনি দলের সঙ্গে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সফরে যাবেন।
যদিও মিকি নিজে পদত্যাগ করেননি। কিংবা পিসিবি থেকে তাকে বরখাস্ত করা হয়নি। ডিসেম্বর-জানুয়ারির পর তিনি পাকিস্তানের সঙ্গে থাকবেন কিনা পরে সিদ্ধান্ত নেবে পিসিবি। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন না পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করা গ্রান্ট ব্রাডবার্ন। তার জায়গায় হেড কোচের দায়িত্ব পালন করতে পারেন ইউনিস খান।
পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শেষ হতেই পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন মর্নে মরকেল। তার জায়গায় ওমর গুলকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। বাবর আজম পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তার জায়গায় টেস্টের নেতৃত্বভার পেয়েছেন শান মাসুদ। টি-২০’র অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে নতুন সেট আপে শুরু করবে পাকিস্তান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments